জাতীয়

‘আর্মেনিয়ান চার্চ’ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে: নূর

আসাদুজ্জামান নূর
আসাদুজ্জামান নূর

ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে রাজধানীর ঐতিহ্যবাহী ‘আর্মেনিয়ান চার্চ’ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

শনিবার সকালে পুরান ঢাকার চার্চটি পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশ সরকার ও আর্মেনিয়া চার্চ যৌথভাবে এ সংস্কার কাজ করবে। এর মাধ্যমে প্রাচীন এ উপসনালয়টি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

পরে চার্চের কবর, গির্জাসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং বিভিন্ন স্থাপনার খোঁজ খবরও নেন তিনি।

এ সময় চার্চের প্রধান আর্মেন আর্সলেনিয়ান ওয়ারডেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মুঘল আমলে এ অঞ্চলে সুদূর আর্মেনিয়া থেকে খ্রিস্টান ধর্ম জাজকেরা এ চার্চ প্রতিষ্ঠা করেছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ