জাতীয়

ইন্টার্নদের ১৫ দিনের আলটিমেটাম

ইন্টার্নদের আলটিমেটাম
ইন্টার্নদের আলটিমেটাম

ভাতা বৃদ্ধির দাবিতে সরকারকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে এ ঘোষণা দেন তারা।

এর আগে দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে।

বেধে দেয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে প্রয়োজনে তারা লাগাতার ধর্মঘটে যাবেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি সুব্রত না।

গত ২০০৯ সাল থেকে ১০ হাজার টাকা ভাতা পেয়ে আসছে ইন্টার্ন চিকিৎসকেরা— উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বাজারে এত অল্প টাকায় তারা চলতে পারছেন না। কমপক্ষে ২০ হাজার টাকা ভাতা দাবি করেন।

গতকাল শনিবার কমপক্ষে ২০ হাজার টাকা ভাতার দাবিতে আন্দোলনরত ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন এ প্রতীকী কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে, খুলনা মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হাসান বলেন, কর্মবিরতির কারণে রোগীদের যাতে কোনো ক্ষতি না হয়, সে জন্য হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা জরুরি স্কোয়াড প্রস্তুত রেখেছেন।

তিনি বলেন, ১৫ দিনের মধ্যে ভাতা বাড়ানো না হলে ইন্টার্ন চিকিৎসকেরা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

উল্লেখ্য, ২০০৬ সালে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ছিল ৬ হাজার ৮০০ টাকা। অনেক দেনদরবারের পর ২০০৯ সালে ভাতার পরিমাণ বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়। এ বছরের মে মাস থেকে তারা ভাতা বাড়িয়ে ২০ হাজার টাকা করার অনুরোধ করে আসছেন। তবে সরকার সাড়া দিচ্ছে না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ