জাতীয়

পশুর চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কের নির্দেশ: কামাল

আসুদুজ্জামান খান কামাল
আসুদুজ্জামান খান কামাল

কোরবানির ঈদের পশুর চামড়ার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে নির্দেশ দেয়া হয়েছে – জানিয়েছেনস্বরাষ্ট্রমন্ত্রী আসুদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে সচিবালয়ে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির বৈঠক শেষে এক বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

একই সঙ্গে ঈদে মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই এবং পশুর হাটে জালিয়াতি বন্ধে ব্যবস্থা নিতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

মিন্ত্রী বলেন, বৈঠকে কোরবানির পশুর হাট, পশুর চামড়া রপ্তানি, চাঁদাবাজি বন্ধ ও পরিবহনে কালোবাজারি ঠেকানোর বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হযেছে।

এ সময় দেশের অর্থনীতির দ্বিতীয় খাত চামড়া পাচার রোধে আরও কঠোর হতে সীমান্ত রক্ষী বাহিনীকে দেয়ার কথা জানান তিনি।

এছাড়া ঈদকে কেন্দ্র করে যানজট নিরসনে দেশের বিভিন্ন মহাসড়কে ১৪টি ওয়াচ টাওয়ার বসানোর কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পাশাপাশি বাস, লঞ্চ, ট্রেনে অতিরিক্ত যাত্রী পরিবহন ও টিকেট কালোবাজারি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা ও দুর্ঘটনা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ