বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধিকে সহনীয় পর্যায়ে এবং যৌক্তিক বলে মনে করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার বিকালে সংসদ ভবন মিডিয়া সেন্টারে সংসদীয় কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মলনে তাজুল ইসলাম এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, উৎপাদন খরচের সঙ্গে সমন্বয় রাখতে এবং লোকসান হওয়া কেন্দ্রগুলো লাভজনক করতেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় দেশিয় বাজারেও দাম কমানো যেতে পারে বলে জানান তিনি।
সংসদীয় কমিটির বৈঠকে ২৫ বছর বা তার চেয়ে পুরোনো ২২টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা বাড়ানো বিষয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: