জাতীয়

এখনো পরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

গ্যাসের দাম বাড়লেও পরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিদ্ধান্তের আগে অতিরিক্ত ভাড়া নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিআরটিএ চেয়ারম্যানের নেতৃত্বে দুটি কমিটি গঠন করা হয়েছে। ৫ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে ভাড়া পুনঃনির্ধাণ সম্পর্কে সুপারিশ করবে কমিটি। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। এর আগ পর্যন্ত পূর্বের ভাড়াই কার্যকর থাকবে বলে জানান মন্ত্রী।

গত বৃহস্পতিবার গ্যাস ও বিদ্যুতের দাম ২৬.২৯ শতাংশ ও ২.৯৩ শতাংশ বাড়ানো ঘোষণা দেয় বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। আবাসিকে এক চুলার নতুন দাম ৬০০ টাকা, আর দুই চুলায় সাড়ে ৬০০ টাকা করা হয়েছে। সিএনজিতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৫ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। এ মাস থেকেই বর্ধিত এ বিল পরিশোধ করতে হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ