জাতীয়

প্রতিবন্ধীদের অবহেলা না করার আহ্বান

শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রতিবন্ধীদের অবহেলা না করে সুযোগ সৃষ্টি করে দিলে তারা দেশের সম্পদে পরিণত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার মিরপুরে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আন্তর্জাতিক প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিবন্ধীরা সংসার, সমাজ, রাষ্ট্রের জন্য কোনো বোঝা নয়— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সুযোগ পেলে তারাও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে, যা দেশের জন্য সম্পদ।

তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের মধ্যে যে সুপ্ত প্রতিভা থাকে তা বিকাশের সুযোগ করে দিলে দেশের জন্য বোঝা না হয়ে তারাও সম্পদে পরিণত হবে। এদেশের প্রতিবন্ধী খেলোয়াড়রা আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রমাণ করতে সক্ষম হয়েছে।

প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় আনতে সরকার বদ্ধ পরিকর বলেও জানান প্রধানমন্ত্রী।

এদিকে, বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ খেললেও এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটের আন্তর্জাতিক কোন টুর্নামেন্ট। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমাকালো আয়োজনের প্রস্তুতি থাকলেও বৃষ্টি বাধায় বিসিবির মিডিয়া সেন্টারে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার বাংলাদেশ ছাড়াও ভারত, ইংল্যান্ড, আফগানিস্তান ও পাকিস্তানের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেটে বোর্ড ও রেড ক্রসের যৌথ উদ্যোগে আয়ৌজিত নয় দিনের এ টুর্নামেন্ট চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ