টানা বৃষ্টিতে রাজধানী যেন পরিণত হয়েছে জলাশয়ের নগরীতে আর এতে ভোগান্তি চরমে উঠেছে নগরবাসীর। রাস্তা-ঘাটে পানির নিচে খানা খন্দের কারণে ঘঠছে অনেক দুর্ঘটনা। জীবন ও জীবীকার তাগিতে রাস্তায় বেড় হওয়া মানুষজন, পরিত্রাণ চায় জলাবন্ধতা থেকে।
ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন এ জলাবদ্ধতার জন্য দুষলেন, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতাকে। তবে অবস্থার উত্তরণে এরই মধ্যে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
রাস্তা-ঘাটে পানি, ফুটপাতে পানি। যানবাহন তো দূরের কথা, পায়ে হেটে চলাও দায়। তবুও নোংরা-ময়লা পানির মধ্যেই বাধ্য হয়েই কাজে বের হতে হচ্ছে নগরবাসীকে।
জলরাশির মত, ঢাকার রাস্তায় পানির নিচে কী আচে তাও অনেকটাই অজানা। তাই শত সতর্কতা সত্বেও অনেকেই পড়তে হচ্ছে ম্যনহোলে। ইঞ্জিন চালিত যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে যাচ্ছে রাস্তাতেই। খানা-খন্দে-গর্তে পরে, ঘঠছে দুর্ঘটনাও।
বিপদে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও। রাজধানীর বেইলি রোডের এ স্কুলের ছাত্রীদের অবস্থা যেন আরও করুন। রাস্তাঘাটের এই দুরবস্থার মধ্যে অভিবাবকরাও শঙ্কায় থাকেন সন্তানদের নিরাপত্তা নিয়ে।
দিনের পর দিন, দেশের রাজধানীর এ অবস্থায়, ক্ষুব্ধ নগরবাসী। তাদের প্রশ্ন, কবে এই অবস্থা কর্তৃপক্ষের নজরে আসবে।
বৃষ্টির কারণে রাজধানীর মালিবাগ, মৌচাক, ধানমন্ডি, কাওরান বাজারেও সৃষ্টি হয়েছে একই পরিস্থিতি।