পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে চলবে ১৯ তারিখ পর্যন্ত বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ট্রেনের টিকিট ১৫-১৯ সেপ্টেম্বর পাওয়া যাবে ২০-২৪ সেপ্টেম্বরের টিকিট। এছাড়া ফিরতি টিকিট বিক্রি হবে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: