জাতীয়

নিজস্ব বাজার সম্প্রসারিত করতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

ব্যবসা-বাণিজ্যের প্রসারে আওয়ামী লীগ সব সময়ই সচেষ্ট— উল্লেখ করে দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ায় নিজস্ব বাজার সম্প্রসারিত করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে এফবিসিসিআইয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সাক্ষাত করে তিনি এ কথা বলেন।

একই সঙ্গে মাছ, মাংস, সবজি, চামড়াজাত পণ্য বিদেশে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের আরো বেশি করে সম্পৃক্ত হওয়ার আহবান জানান শেখ হাসিনা।

সরকার বিভিন্ন উৎপাদনমুখী খাতে সুদের হার কমিয়েছে—উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য ও কৃষি পণ্যে সুদের হার কমিয়ে ১২% আনা হয়েছে।

দেশের অর্থনীতি গতিশীল করতে এ সময় তৃণমূলের দিকের নজর দেয়ার কথা বলেন শেখ হাসিনা।

বৈঠকে প্রধানমন্ত্রী দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে, অর্থনীতিকে আরও গতিশীল করতে পরিকল্পনার কথা ব্যবসায়ীদের জানান। বিদেশে আমদানির-রপ্তানির পাশাপাশি অভ্যন্তরীণ বাজার তৈরির ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার অন্যতম কারণ ব্যবসায়ীদের বিনিয়োগে আরও বেশি করে আগ্রহী করা।

চার দেশীয় যোগাযোগের ফলে ব্যবসা সম্প্রসারিত হবে— উল্লেখ করে সে সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

এসময় বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়ানো নিয়ে বিএনপি চেয়ারপারসনের নানা বক্তব্যেরও সমালোচনা করেন।

গত কয়েকদিনের বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা আর যানজটের কারণ ব্যাখ্যা করে ভবন নির্মাণের আগে খোলা জায়গা আর ড্রেনেজ ব্যবস্থা রাখতে ব্যবসায়ীদের দিক নির্দেশনা দেন শেখ হাসিনা।

ব্যবসা খাতে ভ্যাট, ট্যাক্স এবং বিভিন্ন লাইসেন্স ফি কমানোর দাবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে যান শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের নব নির্বাচিত নেতারা।

এর আগে বাংলাদেশ নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচএম আল-মুতাইরি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ