জাতীয়

বদির বিরুদ্ধে চোরাচালানের কোনো প্রমাণ নেই: কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের সরকার দলীয় সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে মাদক চোরাচালানে জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের সুবিধার্থে ও নিরাপত্তার স্বার্থে তাদেরকে আগ্নেয়াস্ত্র দেয়ার পরিকল্পনা করছে সরকার।

একইসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তাদের মাদক সর্ম্পকে বস্তুনিষ্ঠভাবে তথ্য সংগ্রহের নিদের্শ দেন মন্ত্রী।

আইনের দুর্বলতা রয়েছে— উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদকের ব্যাপকতা সরকারের একার পক্ষে রোধ করা সম্ভব নয়। এজন্য সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ