জাতীয়

ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার অধিকার কারোর নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

কেউ ধর্ম পালন করতে না চাইলে সেটি একান্তই তার নিজস্ব ব্যাপার কিন্তু অন্য কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলার অধিকার কারো নেই বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণবভনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদসহ সারদেশ থেকে আসা সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এদেশে সকল ধর্মের মানুষ তার নিজের অধিকার নিয়ে বাঁচবে। নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দুদের প্রতি আহ্বান জানান তিনি।

মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গণে একসঙ্গে রক্ত ঝড়েছে এদেশের সকল ধর্মের মানুষের— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সকল গণতান্ত্রিক আন্দোলনে একসঙ্গে লড়েছে সব ধর্মের মানুষ। তার সরকার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, ধর্মহীনতায় নয় বলেও জানান তিনি।

বিএনপি-জামাত জোট সরকারের নির্বাচন পরবর্তী সহিংসতার চিত্র তুলে ধরে তিনি আরো বলেন, সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। তবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া যাবে না।

শনিবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। উৎসবটি উৎসাহ উদ্দীপনায় সার্বজনীনভাবে সবাই পালন করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ