আন্তর্জাতিক লুটেরা-ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করতেই সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বাম নেতারা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সম্প্রতি গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র সমালোচনা করেন তারা।
তাদের মতে, জনগণের রায়ে ক্ষমতায় আসেনি বলেই গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর মতো জনবিরোধী সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সম্প্রতি গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র সমালোচনা করে নেতারা বলেন, বিদেশি রাষ্ট্রের স্বার্থ উদ্ধারের তৎপরতার অংশ হিসেবেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এ সরকার জনগণের রায়ে ক্ষমতায় আসেনি বলেই গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর মতো জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১৬ থেকে ১৮ অক্টোবর সুন্দরবন রক্ষায় লংমার্চ কর্মসূচির ঘোষণা দেয় গণতান্ত্রিক বাম মোর্চা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: