যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকরের দাবিতে শুক্রবার বিকালে শাহবাগে বিক্ষোভ কর্মসূচিতে এ দাবি জানান মঞ্চের মুখপাত্র ডা.ইমরান এইচ সরকার।
পরে সমাবেশ শেষে প্রজন্ম চত্বরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: