সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ১৯৪৯ সালে থেকে ২০১৩ পর্যন্ত মৃত্তিকা বিজ্ঞান বিভাগে পরিচালিত সকল গবেষণা নিয়ে অধ্যাপক ড. আমিনুল ইসলামের সম্পাদনায় রচিত ‘সয়েল, ওয়াটার এন্ড ইনভায়রনমেন্ট’ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ দুঃখ প্রকাশ করেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, এক সময় ছাত্র-শিক্ষক সুসম্পর্কের ভিত্তিতেই ছাত্র রাজনীতি এগিয়ে চললেও সেদিন এখন আর নেই।
সুপারিশের মাধ্যমে এ সময় শিক্ষক নিয়োগেরও সমালোচনা করেন আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: