জাতীয়

সব ধর্মের বন্ধুত্বের বন্ধনকে দৃঢ় করার আহ্বান

আব্দুল হামিদ
আব্দুল হামিদ

সব ধর্মের বন্ধুত্বের বন্ধনকে দৃঢ় করে তা জাতীয় সমৃদ্ধি অর্জনে কাজে লাগাতে দেশের সকল ধর্মানুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

শনিবার সকালে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহবান জানান।

তিনি বলেন, আবহমানকাল থেকে এ দেশের সকল ধর্মের অনুসারীরা পারস্পারিক সম্প্রীতি ও বন্ধুত্ব বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। মানব প্রেমের প্রতীক শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শ ছিল সমাজ থেকে হানাহানি দূর করে সমাজে মানুষে মানুষে অকৃত্রিম ভালবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা।

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এস কে সিনহা, প্রানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এবং নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠাও এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ