জাতীয়

ইন্টারনেটের মাধ্যমে যেনো জঙ্গি কার্যক্রম ছড়িয়ে না পড়ে

শেখ হাসিনা
শেখ হাসিনা

ইন্টারনেটের মাধ্যমে যেনো জঙ্গি কার্যক্রম ছড়িয়ে না পড়তে পারে সে বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে চার্জ কমানোর আহ্বান জানান তিনি।

শনিবার গণভবনে আয়োজিত ‘ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ ২০১৫’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইন্টারনেটের মাধ্যমে অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে ডিজিটাল নিরাপত্তা আইন করা হচ্ছে। ইন্টারনেটের ব্যবহার যেমন আমাদের জীবনযাত্রা সহজ করছে তেমনি এর অপব্যবহারে সামাজিক অবক্ষয়ও হচ্ছে।

যুগোপযোগী জ্ঞান অর্জনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন করতে ইন্টারনেটের বিকল্প নেই উল্লেখ করে, নিরাপদ ইন্টারনেট ব্যবহারের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলা প্রাঙ্গণে আয়োজকদের সঙ্গে কথা বলেন তিনি।

এবার সারাদেশের ৪৭০টি উপজেলায় একযোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এ মেলা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ