জাতীয়

তেল-গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ

বরিশালে আটক ৩

বিএনপির বিক্ষোভ
বিএনপির বিক্ষোভ

তেল-গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রোববার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। বরিশালে বিএনপি'র মিছিলে পুলিশের লাঠিচার্জের পাশাপাশি আটক করা হয়েছে ৩ জনকে।

বিভিন্ন বিভাগ এবং জেলা শহরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে বিএনপি।

অনুমতি না থাকায় বরিশালে জেলা বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ। এক পর্যায় লাঠিচার্জ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় ৩ জনকে আটক করা হয়। পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেন বরিশাল মহানগরের নেতাকর্মীরা।

এছাড়াও যশোর ও কুড়িগ্রামেও বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশ থেকে তেল-গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল দাবি জানান তারা।

এদিকে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে রাজধানীর বিভিন্ন জায়গায়ও মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।

এ সময় বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনেক জায়গায় পূর্বঘোষিত এ কর্মসূচি পালনে পুলিশ বাধা দিয়েছে।

মিছিল ও সমাবেশ থেকে জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে তেল-গ্যাসের দাম কমাতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় দলটির পক্ষ থেকে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের কর্মসূচি হলেও রাজপথে বিএনপি ছাড়া শরীক অন্য দলের কাউকেই রাজপথে দেখা যায়নি। আবার অনেক জায়গায় পুলিশের ভয়ে মাঠে নামেনি বিএনপির নেতাকর্মীরাও।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ