জাতীয়

অষ্টম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন

সর্বোচ্চ ৭৮ হাজার, সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা

 মন্ত্রিসভা
মন্ত্রিসভা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়াতে অস্টম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে এ অনুমোদন দেয়া হয়।

পরে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মূল কথা:

নতুন বেতন কাঠামো কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে। শিগগিরই এ সম্পর্কিত পরিপত্র অর্থমন্ত্রণালয় জারি করবে। ভাতা কার্যকর হবে ২০১৬ সালের ১ জুলাই থেকে। নতুন বেতন-ভাতা কার্যকর করতে সরকারের বাড়তি খরচ হবে ২৩ হাজার ৮২৮ কোটি ১৭ লাখ টাকা।

তিনি বলেন , সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামোর অনুমোদন দেয়া হয়েছে। নুতন এ কাঠামোর মূল বেতন ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। আর ভাতা কার্যকর হবে ২০১৬ সালের ১ জুলাই থেকে।

নতুন পে-স্কেলে ২০টি গ্রেড থাকবে। সিলেকশন গ্রেড থাকবে না। নতুন পে-স্কেল অনুয়ায়ী সর্বোচ্চ বেতন হবে ৭৮ হাজার টাকা (নির্ধারিত)। সর্বনিম্ন বেতন হবে আট হাজার ২৫০ টাকা। নতুন করে যোগ হচ্ছে নববর্ষ ভাতা বলে জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ ছাড়া এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকেরা গত ১ জুলাই থেকে নতুন স্কেলে বেতন-ভাতা পাবেন। এ ব্যাপারে পর্যালোচনা করে শিগগিরই প্রজ্ঞাপণ জারি করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, একইসঙ্গে সশস্ত্র বাহিনীর জন্যও নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র কাঠামো হচ্ছে না, নতুন কাঠামো অনুযায়ী বিরাজমান অবস্থাতেই তাদের বেতন-ভাতা বাড়বে। তবে তাদের বিভিন্ন দাবি সংবলিত প্রস্তাব "বেতন বৈষম্য দূরীকরণ সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি" পর্যালোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সর্বোচ্চ ৭৫ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে গত ১৩ মে কাঠামো সুপারিশ করেছিল সচিব কমিটি।

অর্থমন্ত্রণায় প্রতিবেদনটি পর্যালোচনা করে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠায়। যদিও গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের সময় নির্ধারণ করেছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত বেতন কমিশন গত ২১ ডিসেম্বর ১৬টি গ্রেডে বেতন কাঠামো প্রস্তাব করে। তবে পাঁচ সদস্যের সচিব কমিটি ২০টি গ্রেড রাখার পক্ষে মত দেয়।

আগের বেতন কাঠামোর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফরাসউদ্দিনের নেতৃত্বে ১৭ সদস্যের বেতন ও চাকরি কমিশন (অষ্টম কমিশন) গঠন করা হয়েছিল ২০১৩ সালের ২৪ নভেম্বর। দায়িত্ব পাওয়ার প্রায় ১৩ মাস পর তারা প্রতিবেদন দেন।

ফরাসউদ্দিনের বেতন কমিশনের প্রতিবেদন পাওয়ার পর তা পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে গত ১ জানুয়ারি পাঁচ সদস্যের কমিটি করে সরকার।

সর্বশেষ ২০০৯ সালের ১ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়। সে অনুযায়ী বর্তমানে সরকারি চাকরিজীবীরা সর্বনিম্ন ৪,১০০ টাকা ও সর্বোচ্চ ৪০ হাজার টাকা ‘বেসিক’ ধরে বেতন পাচ্ছেন।

এর সঙ্গে তারা পাচ্ছেন মূল বেতনের ২০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা, যা ২০১৩ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দিন থেকে এ মহার্ঘ্য ভাতা বিলুপ্ত হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ