একটি ধর্মান্ধ উগ্র গোষ্ঠী মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছে এ মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
মঙ্গলবার সকালে রাজধানীতে দৈনিক ডেইলি স্টার ভবনে সাপ্তাহিক পত্রিকা 'সাম্প্রতিক দেশকালের' উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সম্প্রতি মুক্তমনা ব্লগারদের হত্যার নামে দেশে উগ্র সাম্প্রদায়িকতার উত্থান ঘটেছে উল্লেখ করে তাদের নির্মূলে সরকারের তৎপরতার অভাব রয়েছে বলে জানান তিনি।
আর যেন কোনো ব্লগারকে খুন হতে না হয় সেজন্য সমাজের এসব ধর্মান্ধতা, কুসংস্কারের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের অগ্রণী ভূমিকা পালনেরও আহ্বান জানান মানবাধিকার কমিশনের চেয়ারাম্যান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: