জাতীয়

গ্রাহকদের ৩ মাসের মধ্যেই সিম নিবন্ধন করতে হবে

তারানা হালিম
তারানা হালিম

আগামী ৩ মাসের সকল গ্রাহককেই সিমকার্ড নতুন করে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি পাছিয়েছেন বলে জানান তিনি।

মঙ্গলবার রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তারানা হালিম বলেন, সব সিমকার্ড নতুন করে নিবন্ধনের জন্য বিটিআরসিকে নির্দেশনা দেয়া চিঠি সোমবার বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সই করেছেন তিনি। বিটিআরসিকে আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

গত রোববার ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বৈঠকে সিম নিবন্ধনের এ সিদ্ধান্ত নেয়া হয়।

পরদিনই, সোমবার বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, সিম নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। তাই যেসব গ্রাহকের নিবন্ধন নেই বা নিবন্ধনের ক্ষেত্রে সমস্যা রয়েছে, তাদের আবার নিবন্ধন করতে হবে। সবাইকে নয়।

তারানা হালিম বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান নিজেও রোববারের বৈঠকে ছিলেন এবং সিদ্ধান্তটি তার সামনেই হয়েছে। এখন এ নিয়ে ভিন্ন ব্যাখ্যার কিছু নেই।

বিটিআরসির চেয়ারম্যানের এ মন্তব্যের পর সৃষ্ট বিভ্রান্তির প্রেক্ষাপটে প্রতিমন্ত্রী তার নির্দেশনার কথা জানিয়েছেন।

সব সিমকার্ড নতুন করে নিবন্ধনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অনেক গ্রাহক আগে নিবন্ধন করেছেন। কিন্তু বাস্তবতা হলো সেসব নিবন্ধনের তথ্য যাচাই করা হয়নি। তাই সবাইকে নতুন করে নিবন্ধন করতে হবে। নতুন করে নিবন্ধন ও যাচাইয়ের মাধ্যমে তথ্য যদি সংরক্ষণ না করা হয়, তাহলে কোনটি সঠিক নিবন্ধন, আর কোনটি ভুল, তা নিয়ে পুরোনো জটিলতা থেকেই যাবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ