জাতীয়

রোববার থেকে সিম পুনঃনিবন্ধন কার্যক্রম শুরু

তারানা হালিম
তারানা হালিম

মোবাইল ফোনের সিম পুনঃনিবন্ধন কার্যক্রম আগামী রোববার শুরু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বুধবার দুপুরে সচিবালয়ে টেলি কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি।

যেসব সিম এরইমধ্যে নিবন্ধন করা হয়েছে, সেগুলোর সত্যতা যাচাই করা হবে জানিয়ে মন্ত্রী আরো বলেন, আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

তারানা হালিম বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করা না হলে সিমগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হবে তবে প্রক্রিয়া মেনে নিবন্ধিত হলে সেগুলো পুনরায় সচল করে দেয়া যাবে।

আগামী রোববার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে নিবন্ধন ও যাচাইয়ের প্রক্রিয়া জানানো হবে বলেও এ সময় জানান মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ