বিএনপি-জামাত বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশের জিএসপি সুবিধা বন্ধ করে দিয়েছে— উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিএসপি নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিচার করা হবে। বুধবার বিকেলে ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জিএসপি সুবিধা থেকে বাংলাদেশকে বঞ্চিত করা হলেও দেশের অগ্রগতি কেউ থামাতে পারেনি, পারবেও না।
বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাস বিকৃতির সুযোগ কখনোই আসবে না—মন্তব্য করে জাতীয় শোক দিবসে যারা কেক কেটে জন্মদিন পালন করে, দেশের জনগণ তাদের ধ্বিকার দিচ্ছে বলে জানান শেখ হাসিনা।
জিএসপি সুবিধা বন্ধের জন্য বিএনপি-জামাতকে দায়ি করে তিনি বলেন, জিএসপি সুবিধা না পেলেও দেশের রপ্তানি বেড়েই চলছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: