জাতীয়

রাজশাহীর সারদা একাডেমি

মানুষের আস্থা অর্জন করুন, পুলিশ বাহিনীকে প্রধানমন্ত্রী

পুলিশ বাহিনীর সামনে রয়েছে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

মানুষ তার চরম বিপদের সময় পুলিশের কাছে সাহায্যের জন্য যায়— আইনি সেবা দিয়ে ও মানবিক আচরণ করে গণমানুষের আস্থা অর্জন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শান্তিরক্ষায় অবদানের জন্য পুলিশের নারী কন্টিনজেন্টের আন্তর্জাতিক স্বীকৃতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে পুলিশ বাহিনীকে সামনে এগিয়ে যেতে হবে।

রধানমন্ত্রী বলেন, 'আমাদের লক্ষ্য একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় একটি যুগোপযোগী আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলা। এজন্য আমরা বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছি। পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৭৩৩টি ক্যাডার পদসহ ৩২ হাজার ৩১ টি পদ সৃষ্টি করা হয়েছে। তারপরও জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়। তাই পুলিশে আরো নতুন ৫০ হাজার পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে ১০ হাজার পুলিশ সদস্য নিয়োগ হয়েছে, অবশিষ্ট জনবল শিগগিরই নিয়োগ করা হবে।'

শুধু দেশের ভেতরে নয়—জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশ বাহিনী অবদান রাখছে বলে জানান শেখ হাসিনা।

রধানমন্ত্রী বলেন, 'বিএনপি-জামাত জোটের সন্ত্রাসীরা বরাবরই তাদের জঙ্গী ও নাশকতামূলক কাজে পুলিশকে টার্গেট করেছে। কারণ একটাই, পুলিশকে দুর্বল করতে পারলে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল হবে। বারবার আঘাত আসার পরও পুলিশ সাহসের সাথে এই নাশকতা, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলা করছে।'

বৃহস্পতিবার রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুজকাওয়াজ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

জাতীয় নিরাপত্তায় নিয়োজিত বাহিনীকে পুনর্গঠন, উন্নত প্রশিক্ষণ ও জনগণের সেবার উপযোগী করে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী।

রাজশাহীর চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমিতে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে তিনি সারদার হেলিপ্যাডে অবতরণ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ একাডেমিতে নবনির্মিত অতিথি ভবন ‘তরুণিমা’ এবং প্যারেড গ্রাউন্ডের নবনির্মিত গ্যালারির উদ্বোধন করেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৩তম বিসিএস ব্যাচের শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের অভিবাদন গ্রহণ করেন। এবারের সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ১৬১ জন নবীন পুলিশ কর্মকর্তা। এর মধ্যে ২৬ জন নারী পুলিশ কর্মকর্তা কুচকাওয়াজে অংশ নেন।

প্যারেড পরিদর্শন শেষে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মধ্যে পদক বিতরণ করেন। পদক বিতরণ শেষে তাদের উদ্দেশ্যে ভাষণ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা নদীর তীরে নবনির্মিত অতিথি ভবন ‘উর্মি’ উদ্বোধন শেষে শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের সঙ্গে আলোকচিত্র গ্রহণে অংশ নেন।

বিকেলে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে সারদা ত্যাগ করবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ