মানবপাচার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মানবপাচারের বিরুদ্ধে সরকার সবসময়ই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে—উল্লেখ করে মানবপাচার প্রতিরোধে ও দমনে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর ও গঠনমূলক পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
এছাড়া মানবপাচার মামলাগুলোর অগ্রগতির বিষয়ে নজর রাখার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান মাহমুদ আলী।
এদিকে, সংসদে আজকের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, নাশকতার মামলায় মিরপুরে আটক জামাতের সাবেক ২ এমপিসহ আটককৃত ১৩ জনের বিচার আইন অনুযায়ীই হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: