বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ শিক্ষা মন্ত্রণালয়কে আরো কঠোর হতে বললেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় কয়েকটি ছাড়া বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থাই বেহাল বলেও অভিযোগ করেন তিনি।
মালিকরা অলাভজনক প্রতিষ্ঠানের কথা বলে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে মন্তব্য করে সুরঞ্জিত বলেন, তাই ভ্যাট মালিকদেরকে দিতে হবে।
ছাত্রদের আন্দোলন জনভোগান্তি বাড়িয়েছে—উল্লেখ করে সুরঞ্জিত বলেন, জনগণকে পক্ষে নিয়ে আন্দোলন করতে হয়।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সরকার উদার হয়ে বিবেচনা করলে একটি গ্রহণযোগ্য মীমাংসায় পৌঁছানো যাবে বলেও মনে করেন তিনি।
শিক্ষকদের নিয়ে করা বক্তব্যের পর ক্ষমা চাওয়াকে অর্থমন্ত্রীর মহত্ত্ব বলেও মন্তব্য করেন সুরঞ্জিত।