বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে ৭% ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রতিবাদ-আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা গণতান্ত্রিক আচরণ নয়।
শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সম্মিলিত শিল্পী সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সরকারের কোনো সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন গণতান্ত্রিক অধিকার হলেও রাস্তা অবরোধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সড়ক অবরোধ করে নয় বরং নিজ নিজ ক্যাম্পাসে আন্দোলন করতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
সঙ্গীত শিল্পীদের সম্মানী ভাতা ও কল্যাণ তহবিল বাড়ানোর বিষয়টি আগামী বাজেটে বিবেচনা করতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: