জাতীয়

বঙ্গবন্ধু কোনো দল বা গোষ্ঠির নয়: সৈয়দ আশরাফ

সৈয়দ আশরাফ
সৈয়দ আশরাফ

ভবিষ্যতে এমন দিন আসবে যে দিন প্রতিটি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে বলে আশা প্রকাশ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু কোনো দল বা গোষ্ঠির নয়, বঙ্গবন্ধু প্রতিটি বাঙালির সম্পদ বলেও জানান তিনি।

সৈয়দ আশরাফ বলেন, এবারের ১৫ আগস্ট অতীতের সকল কিছুকে ছাড়িয়ে গেছে। এবার দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে জাতির জনকের শাহাদাতবার্ষিকী উদযাপন করেছে, যা ইতিবাচক।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে শুধু আওয়ামী লীগে আটকে রাখলে হবে না। আওয়ামী লীগ ও মুজিব পরিবারকে নিয়ে দীর্ঘদিন ধরে যে অপপ্রচার চালানো হয়েছে তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। সত্য উদ্ভাসিত হবেই।

তিনি বলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্য, কালিমালেপন করা আর এদেশের মানুষ বরদাস্ত করবে না।

এদিকে, দীর্ঘ প্রায় পাঁচ মাস পর বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ। সাংগঠনিক তৎপরতা, শেখ রাসেলের জন্মদিন, জেলহত্যা দিবসকে সামনে রেখে দলের সর্বোচ্চ ফোরামের এ সভা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ