পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন বাসের কাউন্টারে আগাম টিকেট বিক্রি চলছে।
শনিবার অগ্রিম টিকেট নিতে কাউন্টারগুলোতে যাত্রীদের তেমন উপস্থিতি ছিল না। সহজে টিকেট মিললেও বেশি ভাড়া নেয়ার অভিযোগ টিকেট প্রত্যাশীদের।
যাত্রীদের এসব অভিযোগ অস্বীকার করে পরিবহন কর্তৃপক্ষ বলছেন, বিআরটিএ'র নির্ধারতি মূল্যেই তারা টিকেট বিক্রি করছেন।
জানা গেছে, অধিকাংশ কাউন্টারেই আগামী ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের টিকেট শেষ।
সড়কে যানজট না থাকলে ঈদে বিশেষ সার্ভিস থাকবে বলেও জানিয়েছেন বিভিন্ন পরিবহন মালিকরা।
এদিকে, ঈদের ট্রেনের আগাম টিকেট বিক্রি ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
সকাল থেকেই রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীতে বিভিন্ন পরিবহন কাউন্টারে আসেন টিকেটপ্রত্যাশীরা। তবে গতকালের চেয়ে ভিড় ছিল কিছুটা কম। এতে সহজেই টিকেট সংগ্রহ করতে পারছেন তারা।
তবে বরাবরের মতো এবারো পরিবহন সার্ভিসগুলো বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের। তবে টিকেট পেয়ে খুশি এসব ঘরমুখো যাত্রীরা।
এদিকে, ১৫ সেপ্টম্বর থেকে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হবে বলে জানা গেছে রেলওয়ে সূত্রে।