প্রতিটি শিশু যেন উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দর ও শান্তির জীবন পায়—বাংলাদেশকে সেই লক্ষ্যে গড়ে তোলার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিশু-কিশোরদের মাঝে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, প্রতিটি শিশু যেন আদর্শ মানুষ হয়, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। বাঙালি বিশ্বের দরবারে আত্মমর্যদা নিয়ে বাঁচবে।
তিনি আরো বলেন, যারা স্বাধীনতার পরাজিত শত্রু, হানাদারদের দোসর তারাই সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বাঙালি যেন আত্মমর্যার্দা নিয়ে বিশ্ব দরবারে চলতে পারে।
জাতির জনকের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে ২০১২ থেকে আয়োজন হলেও নানা কারণে পুরস্কার প্রদান করা যায়নি বলে জানান ট্রাস্টের সভাপতি শেখ হাসিনা।
এবার চার বছরে বিজয়ী ১৪৯ জন শিশু-কিশরদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
এ সময় ট্রাস্ট্রের সহ-সভাপতি বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা দর্শক সারিতে উপস্থিত ছিলেন।