বাংলাদেশের সঙ্গে একীভূত হওয়া সদ্য বিলুপ্ত ১১১টি ছিটমহলের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে ১৭০ কোটি টাকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
শনিবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়ার কালিরহাট বাজারে সদ্য বিলুপ্ত ছিটবাসীদের সঙ্গে মতবিনিময় সময় একথা বলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী।
তিনি বলেন, এ সব এলাকায় প্রথম পর্যায়ে ২১৫ কিলোমিটার রাস্তা নির্মাণ, ৭১৫ মিটার ব্রীজ-কালভার্ট নির্মাণ, ১২টি গ্রোথ সেন্টার ও ৫টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করার পরিকল্পনা নেয়া হয়েছে।
এ কাজের জন্য প্রয়োজনে সরকারের কাছে আরো বরাদ্দ চাওয়া হবে বলেও জানান শ্যামা প্রসাদ অধিকারী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: