সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সেরা ১০ জন নারীকে অনন্যা শীর্ষদশ পুরস্কার দিয়েছে পাক্ষিক অনন্যা।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আড়ম্বর আয়োজনে এ পুরস্কার দেয়া হয়।
তারা হলেন: ভাষা আন্দোলনে অবদানের জন্য অধ্যাপক লায়লা নূর, প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলাম, বুয়েটের প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম, রাজনীতিতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, চিকিৎসায় ডা. তাহমিনা বানু, সমাজকর্মে রোকসানা সুলতানা, আইন ও মানবাধিকারে ব্যারিস্টার তুরিন আফরোজ, চিত্রকলায় নাজিয়া আন্দালিব, খেলাধুলায় সালমা খাতুন এবং প্রথম নারী সামরিক বৈমানিক হিসেবে নাইমা হক ও তামান্না-ই-লুৎফি।
আর অনন্যা বিশেষ সম্মাননা দেয়া হয়েছে সাংবাদিক ও নারী অধিকার কর্মী দিল মনোয়ারা মনুকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: