প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশে সফররত কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা। শনিবার বিকেলে গণভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশে কমনওয়েলথয়ের নানা প্রকল্পের বিষয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীকে মাল্টায় অনুষ্ঠিত আগামী কমনওয়েলথ সম্মেলনের আগাম দাওয়াত দেন কমলেশ শর্মা। এছাড়া দেশের সার্বিক উন্নয়নে নেওয়া প্রধানমন্ত্রীর নানা উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: