পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ২১ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করে ছুটি দেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সচিবালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ক্রমান্বয়ে পোশাক শিল্প কারখানাগুলোতে ঈদের ছুটি শুরু হচ্ছে–জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় তিনি আরো বলেন, মূল্য সংযোজন কর (ভ্যাট) নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: