জাতীয়

‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পেলেন প্রধানমন্ত্রী

 শেখ হাসিনা
শেখ হাসিনা

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ কথা নিশ্চিত করেছেন ।

নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধানমন্ত্রীকে এই পুরস্কার দেয়া হয়।

পরিবেশ নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০০৪ সাল থেকে প্রতিবছর চারটি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার দিয়ে আসছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)।

এতে বলা হয়, প্রতিবেশগতভাবে ভঙ্গুর বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় শেখ হাসিনা সরকারের সামগ্রিক পদক্ষেপের স্বীকৃতি হচ্ছে এই পুরস্কার। বিশ্বের অন্যতম স্বল্পোন্নত দেশের প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিনিয়োগ, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অর্জনে সহায়ক হিসেবে কাজ করে।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক আচিম স্টাইনার জানিয়েছেন, বেশ কয়েকটি উন্নয়নমূলক নীতিগত পদক্ষেপ এবং বিনিয়োগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা, বাংলাদেশ তার উন্নয়নের মূল প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করেছে।

শেখ হাসিনা ছাড়াও ইনসিপিরেশন এন্ড অ্যাকশন ক্যাটাগরিতে দক্ষিণ আফ্রিকার বন্যপ্রাণী সংরক্ষকদের গ্রুপ ব্ল্যাক মামবা এপিইউ, সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্যাটাগরিতে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি, এন্টারপ্রেনিউরিয়াল ভিশন ক্যাটাগরিতে ব্রাজিলের প্রসাধনী প্রস্তুতকারক কোম্পানী ন্যাটুরা এ পুরস্কার পেয়েছে।

আগামী ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্মেলনের সমাপনীতে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্যরা এ পুরস্কার গ্রহণ করবেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ