ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর বাস টার্মিনালগুলোতে সোমবারও চতুর্থ দিনের মতো অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে। অন্যান্য দিনের মতো সকাল থেকেই গাবতলী, কল্যাণপুর ও শ্যামলী বাস স্ট্যান্ডে ভিড় জমান টিকেট প্রত্যাশীরা।
তবে অগ্রিম টিকেট নিতে কাউন্টারগুলোতে যাত্রীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। আর যারা এসেছেন তাদের অধিকাংশই প্রত্যাশা অনুযায়ী টিকিট পাচ্ছেন না।
পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বরের সব টিকিট শেষ হয়ে গেছে। আর ২৪ সেপ্টেম্বরের বিকেলের অল্প কিছু টিকেট এখনো আছে। ১৮, ১৯ এবং ২০ সেপ্টেম্বরের টিকেট পাওয়া যাচ্ছে, তবে তাও খুব সীমিত।
ঈদে মহাসড়কে যানজট না থাকলে দিনে আরো ৩টি ট্রিপ বেশি দেয়া যাবে বলে জানিয়েছে বাস কর্তৃপক্ষ।
এদিকে, আগামীকাল থেকে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: