বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের মধ্যে ১৪ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে মোটর র্যালি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, র্যালিটি ভারতের উড়িষ্যা প্রদেশের ভুবেনশ্বর থেকে শুরু হয়ে নেপাল, ভুটান এবং ভারতের আসাম, ত্রিপুরা হয়ে ২৮ নভেম্বর আখাউড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
৩০ নভেম্বর সকালে ঢাকা থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বেনাপোল সীমান্ত অতিক্রম করবে—উল্লেখ করে মন্ত্রী বলেন, র্যালিটি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে শেষ হবে।
এছাড়াও এ ৪টি দেশে যাত্রী পরিবহনের সম্ভাব্য ছয়টি রুটও তুলে ধরেন ওবায়দুল কাদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: