সিঙ্গাপুর থেকে মঙ্গলবার রাতে দেশে আনা হচ্ছে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর মরদেহ। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে তার মরদেহ।
সেখান থেকে তার মরদেহ মিন্টু রোডের বাসভবনে নেয়ার পর বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হবে। বুধবার সকাল ১০টায় মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হবে।
পরে মন্ত্রীর মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেয়া হবে। সেখানে তার নামাজে জানাজা হবে।
দুপুরে হেলিকপ্টারের করে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে তার মরদেহ নিয়ে যাওয়া হবে।
পরে, সেখানে নামাজে জানাজা শেষে হযরত শাহ মোস্তফা (রহ:) কবর স্থানে তাকে দাফন করা হবে।
সোমবার চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান সমাজকল্যাণ মন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: