নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি ও নারীর আন্তর্জাতিক মানবাধিকার সনদ (সিডও) এর পূর্ণ বাস্তবায়ন দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মঙ্গলবার সকালে রাজধানীতে মহিলা পরিষদের কার্যালয়ে সিডও নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়েছে।
সভায় সংগঠনের সভাপতি আয়শা খানম বলেন, দেশে নারীর মানবাধিকার রক্ষায় বিভিন্ন আইন ও বিধান রয়েছে, তবে তার পুরোপুরি বাস্তবায়ন নেই কোথাও। এর মূল কারণ সমাজে বা রাষ্ট্রে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ ও দৃষ্টিভঙ্গি।
এ সময় সিডও সনদে উল্লেখিত নারী-পুরুষ সমতা বিষয়ক ধারা ২ এবং বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত ১৬ নম্বর ধারার পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের দাবিও জানানো হয় সভায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: