জাতীয়

যানজট-দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা নেয়া হয়েছে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

এবাররে ঈদে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানজট ও দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়—জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে আসন্ন ঈদ উপলক্ষে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ বিষয়টি তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

যান জট এড়াতে গাজীপুরের চন্দ্রা এলাকায় বাইলেন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে ডিভাইডার নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রীর আশা, এতে করে এবার যানজট ও দুর্ঘটনা এড়ানো যাবে।

ঈদে আগামী ২২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

প্রতি ঈদে গাজীপুরের চন্দ্রা এলাকার যানজট অতি পরিচিত দৃশ্য। ঘরমুখো মানুষের যাওয়া-আসার জন্য এ সড়ক ব্যস্ত থাকায় ও বাড়তি যানবাহন চলাচল করায় যানজটে নাকাল হওয়া নতুন কিছু না।

একইভাবে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক এলাকায় প্রতি ঈদেই দুর্ঘটনা ঘটছে। তবে এসব সংকট এবার থেকে থাকবে না বলে দাবি করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এরইমধ্যে চন্দ্রা এলাকায় বাইলেন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক এলাকায় ডিভাইডার নির্মাণ করা হয়েছে।

মন্ত্রী জানান, ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন মহাসড়কে ট্রাক-লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে।

তবে পঁচনশীল দ্রব্য, ঔষধ, কোরবানির পশু ও কাঁচা চামড়া এবং জ্বালানি সরবরাহকারী যানবাহন চলাচল করতে পারবে।

ঈদ উপলক্ষে বিআরটিসির ৫০২টি বাস চলাচল করবে এবং অতিরিক্ত ৬২টি বাস রিজার্ভ থাকবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ