জাতীয়

সৈয়দ মহসিন আলীর দাফন সম্পন্ন

সৈয়দ মহসিন আলী
সৈয়দ মহসিন আলী

সর্বসাধারণের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী।

বুধবার দুপুরে তার মরদেহ মৌলভীবাজারে নেয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর হযরত শাহ মোস্তফা কবরস্থানে তার বাবা-মার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ দাফন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মহসিন আলীর মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়।

পরে তাকে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা। নেতারা জানান, তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো সিলেট আওয়ামী লীগের। বললেন, মহান মুক্তিযুদ্ধে মহসিন আলীর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এর আগে বুধবার সকাল ৯টায় মিন্টো রোডের বাসভবন থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সেখানে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে সিঙ্গাপুর থেকে আনার পর রাজধানীর ৩৪ মিন্টো রোডের সরকারি বাসভবনে রাখা হয় মরদেহ। দিনগত রাত ১২টার দিকে মরদেহ তার সরকারি বাসভবনে পৌঁছায়।

এর আগে রাত ১০টা ৪০ মিনিটে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মন্ত্রীর মরদেহ আসে। পরে বিমানবন্দরের আট (৮) নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে একটি লাশবাহী ফ্রিজার ভ্যানে মরদেহ বের করা হয়।

বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

গত ৩ সেপ্টেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মহসিন আলীকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৫ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ