জাতীয়

রেল-বাস-লঞ্চের চলছে টিকেট বিক্রি

 রেল-বাস-লঞ্চের চলছে টিকেট বিক্রি
রেল-বাস-লঞ্চের চলছে টিকেট বিক্রি

ঈদ-উল আযহা উপলক্ষে ট্রেনের আগাম টিকেট বিক্রির দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া ভিড়।

বুধবার ২১ সেপ্টেম্বরের টিকেট দেয়া হচ্ছে – দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকেট পেয়ে খুশি যাত্রীরা।

তবে গাবতলী বাস টার্মিনালে নেই তেমন ভিড় আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বরের বাসের টিকেটের জন্য চাপ বেশি থাকলেও এখনও বাকি রয়ে গেছে অধিকাংশ টিকেট বিক্রি।

এদিকে, লঞ্চ মালিক কর্তৃপক্ষ জানিয়েছে, আগাম টিকেটও পাওয়া যাচ্ছে ।

রেলের আগাম টিকেট পেতে মঙ্গলবার রাত থেকেই কমলাপুর রেলস্টেশনে ভিড় জমাতে শুরু করেন টিকেট প্রত্যাশীরা। সকাল ৯টা থেকে বিক্রি শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। আজ দেয়া হচ্ছে ১৪ হাজার ৬৩৩ টি টিকিট।

পুরুষের পাশাপাশি নারীদের জন্য রয়েছে আলাদা কাউন্টার। তবে তাদের ভোগান্তি কম হলেও দিনের প্রথম প্রহরে টিকেট বিক্রি শুরুর দাবি তাদের।

তবে স্টেশন ম্যানেজার মজিবুল হক বলেন, সীমাবদ্ধতার মধ্যেও যতটুকু সম্ভব যাত্রীদের ভালো সেবা দেয়ার চেষ্টা করছেন তারা।

এদিকে, বুধবারও বিক্রি করা হয়েছে লঞ্চের টিকেট। অধিকাংশ লঞ্চের কেবিনের টিকেট এখোন অবিক্রিত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রাজধানীর গাবতলীর বাস টার্মিনালের চিত্র একেবারেই ভিন্ন। টিকেটের জন্য কোথাও নেই টিকেট প্রত্যাশীদের লাইন। ২৩ ও ২৪ সেপ্টম্বরের টিকেটের চাপ থাকলেও এসব দিনের অধিকাংশ টিকেট এখনও রয়েছে অবিক্রিত। আর অন্য দিনের টিকেট পাওয়া যাচ্ছে সহজেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ