গ্যাস -বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জের কাঁচপুর, গাজীপুর চৌরাস্তা ও সাভার বাজারসহ দেশের অন্যান্য মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছে সিপিবি ও বাসদ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের কাঁচপুর পয়েন্টে অবস্থান নেয় বামদলগুলো।
এক ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি থেকে, সরকার দ্রুত গ্যাস-বিদ্যুতের দাম না কমালে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বক্তারা।
এদিকে, দুপুরে গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় মহাসড়কে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসুচি পালন করা হয়।
এ সময় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে তেল-গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারকে আহ্বান জানান নেতাকর্মীরা।
একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে মানববন্ধন করেন সিপিবি এ বাসদের নেতাকর্মীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: