জাতীয়

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রতি আহ্বান সেতুমন্ত্রীর

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সঠিক তথ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত "জনপ্রশাসন ও গণমাধ্যম" শীর্ষক কর্মশালার সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান তিনি।

এ সময় কাদের বলেন, অসাধু সাংবাদিকদের চাপে যেন মূল সাংবাদিকরা কোণঠাসা হয়ে না হয়ে পড়েন সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

মন্ত্রী আরো বলেন, উঠতি রাজনীতিকদের চাপে যেমন মূল রাজনীতিকরা কোণঠাসা হয়ে পড়েন তেমনটা যেন সাংবাদিকদের ক্ষেত্রে না ঘটে।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সংবাদ পরিবেশনের দিক নির্দেশনা দিয়ে কাদের বলেন, সততার ক্ষেত্রে নিজে শতভাগ স্বচ্ছ না থাকলেও তার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা করছেন।

একটি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব সৎ থাকলে ওই প্রতিষ্ঠানের ৫০ ভাগ দুর্নীতি কমে যায় বলেও উল্লেখ করেন মন্ত্রী।

দারিদ্র্য, সন্ত্রাস দমনের মত বিষয়গুলোতে সরকারের সঙ্গে সাংবাদিকদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

দুদিনব্যাপী কর্মশালায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও আইনের ব্যাখ্যা, কর্ম পরিধি, দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের ধারনা দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ