জাতীয়

রেলের টিকেট কিনতে কমলাপুরে উপচেপড়া ভিড়

কমলাপুর
কমলাপুর

ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকেট বিক্রির তৃতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া ভিড়। বৃহস্পতিবার দেয়া হয় ২২ সেপ্টেম্বরের টিকেট। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও টিকেট পেয়ে খুশি যাত্রীরা।

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে কালোবাজারির অভিযোগে কাউন্টারের সামনে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে র্যা ব। তবে গাবতলী বাস টার্মিনালে নেই তেমন ভিড়।

২৩ ও ২৪ সেপ্টেম্বরের বাসের টিকেটের জন্য চাপ বেশি থাকলেও এখনও টিকেট পাওয়া যাচ্ছে। মিলছে লঞ্চের আগাম টিকেটও।

এদিকে, রাজধানীতে নির্ধারিত স্থান ছাড়া কোথাও কোরবানীর পশুর হাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ