জাতীয়

মামলা বাড়লে নিষ্ক্রীয় হওয়া ট্রাইব্যুনালের সংখ্যা বাড়বে

আনিসুল হক
আনিসুল হক

মামলার সংখ্যা বাড়লে নিষ্ক্রীয় হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কে সক্রিয় করার পাশাপাশি ট্রাইব্যুনালের সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কাজের পরিধি কমে যাওয়ায় একটি ট্রাইব্যুনাল নিস্ক্রীয় করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মানতাবিরোধী অপরাধের চলমান মামলাগুলো পরিচালনার জন্য একটি ট্রাইব্যুনালই যথেষ্ট।

আইনমন্ত্রী বলেন, বর্তমানে ট্রায়ালে রয়েছে একটি মামলা আর ৫টি মামলায় অভিযোগপত্র প্রদানের শুনানি ও ৬টি মামলা তদন্তাধীন রয়েছে। এছাড়া যুদ্ধাপরাধে জড়িত অভিযোগে জামাত নিষিদ্ধে ট্রাইব্যুনাল আইন সংশোধনের বিষয়টি আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের পর্যালোচনায় রয়েছে বলেও জানান তিনি।

মুক্তিযুদ্ধকালে সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনকে নিষিদ্ধ এবং ভবিষ্যৎ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনের খসড়া খুব শিগগিরই মন্ত্রিসভায় উঠবে— জানান আনিসুল হক।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটিকে অকার্যকর করার ব্যাখ্যা দিতে এ সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এখন খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগ ও আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ পর্যালোচনা করছে।

কাজের পরিধি কমে যাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কে আপাতত অকার্যকর করে ট্রাইব্যুনাল-১ এ পুনর্গঠন করা হয়েছে যদি ভবিষ্যতে প্রয়োজন হয় তাহলে ট্রাইব্যুনাল ২ কেন, আরো ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানান তিনি।

আইন মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে, খসড়ায় বিদ্যমান আইনের ১০টি ধারায় সংশোধনের প্রস্তাব রয়েছে এর মধ্যে ৭টি ধারায় কেবল ব্যক্তি শব্দের পাশাপাশি সংগঠন শব্দটি বসেছে। খসড়ার ২০ ধারার ২ উপধারায়, ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবে এবং এর নিজ নামে বা অন্য কোনো নামে ভবিষ্যৎ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। পাশাপাশি মামলার বিষয়বস্তু সাপেক্ষে সংগঠনটির সদস্যদেরও ট্রাইব্যুনাল সাজা দিতে পারবে। বিদ্যমান আইনের ২০ ধারায় কেবল ব্যক্তির সাজার বিধান রয়েছে।

খসড়ায় ৪ ধারা সংশোধনের প্রস্তাব করে বলা হয়েছে, কোনো সংগঠনের কার্যনির্বাহী কমিটি অথবা কেন্দ্রীয়, আঞ্চলিক বা স্থানীয় কমিটির সদস্য যদি অপরাধ করেন, তবে ওই অপরাধের জন্য সদস্যের পাশাপাশি সংগঠনও দায়ী হবে। ১০ ধারায়ও একটি পরিবর্তন আনা হচ্ছে। খসড়া অনুসারে, সংগঠনের বিরুদ্ধে মামলার বিচারের ক্ষেত্রে অন্যান্য মামলার মতোই ট্রাইব্যুনাল তার কার্যপ্রণালি বিধিমালা অনুসারে অভিযোগ গঠন, দোষী সাব্যস্তকরণ ও রায় ঘোষণা করবে।

বিগত ২০০৯ সালে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের প্রথম দফা সংশোধনীতে কয়েকটি স্থানে পরিবর্তন এনে মূলত হালনাগাদ করা হয়েছিল। ২০১২ সালে দ্বিতীয় সংশোধনীতে আসামির অনুপস্থিতিতে তাকে পলাতক ঘোষণা করে বিচার এবং এক ট্রাইব্যুনাল থেকে আরেক ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের বিধান যুক্ত করা হয়। এরপর সংশোধনী আনা হয় ২০১৩ সালে। ওই বছরের ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তখন তার ফাঁসির দাবিতে শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। ওই সময়ের আইনে দণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ ছিল না। পরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষেরও আপিলের সুযোগ রেখে ওই বছরের ১৩ ফেব্রুয়ারি আইনটির তৃতীয় সংশোধনী জাতীয় সংসদে পাস হয়।

ওই সংশোধনীতে ট্রাইব্যুনালের বিচারিক ক্ষমতা-সংক্রান্ত আইনের ৩ ধারায় ব্যক্তির পাশাপাশি সংগঠন শব্দটি যুক্ত করা হয়। তবে দোষী সাব্যস্ত সংগঠনের শাস্তি, সংগঠনের বিরুদ্ধে মামলা পরিচালনার পদ্ধতি অথবা সংগঠনের সদস্যদের দায়-দায়িত্বসংক্রান্ত বিষয় সেখানে উল্লেখ ছিল না। গত ২০১৩ সালের ১ আগস্ট জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম (বর্তমানে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান) সংগঠনের বিচারের ক্ষেত্রে ট্রাইব্যুনালস আইনের দুর্বলতা নিয়ে পর্যবেক্ষণ দেন। এতে বলা হয়, ‘মূল আইনে মানবতাবিরোধী অপরাধের জন্য কোনো দল বা গোষ্ঠীকে বিচারের সম্মুখীন করার বিধান করা হলেও কোনো দল মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে তাকে কী ধরনের দণ্ড ও সাজা প্রদান করা হবে, সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু উল্লেখ নেই। আমার নিঃসংকোচ অভিমত এই যে, ওই আইনে মানবতাবিরোধী কোনো দলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেই দলের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দণ্ড আরোপের বা গৃহীত ব্যবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট বিধান করা প্রয়োজন।’

এদিকে ২০১৩ সালের আগস্ট থেকে একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামাতের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ২০১৪ সালের ২৫ মার্চ তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হয়। এরপর আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুতি শুরু করে রাষ্ট্রপক্ষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ