প্রাকৃতিক দুর্যোগের চেয়ে মনুষ্য সৃষ্ট সমস্যার কারণেই দেশের উত্তরাঞ্চলে মঙ্গা দেখা দিয়েছিল বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতকি সম্মেলন কেন্দ্রে উত্তরাঞ্চলের মঙ্গা নিরসনের দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে আয়োজিত দিনব্যাপী সম্মেলনে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে গ্রামীন নারীদের জ্বালানি সংকটের কথাও তুলে ধরেন কৃষিমন্ত্রী।
এ সময় ক্ষুদ্র ঋণ অর্থায়নকারী জাতীয় প্রতিষ্ঠান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইনস্টিটিউব অব মাইক্রোফিন্যান্স (আইএনএম) এর যৌথ উদ্যোগে পরিচালিত অনুষ্ঠানে মঙ্গা নিরসন কর্মসূচির অভিজ্ঞতা ও সাফল্যের চিত্র তুলে ধরেন আলোচকরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: