জাতীয়

শাহজালালে ২১টি স্বর্ণের বারসহ আটক ২

স্বর্ণের বার
স্বর্ণের বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ২১টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার রাত ২টার দিকে বিমানবন্দরের ক্যানোপি ২-এর বাইরের এলাকায় তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

এপিবিএন পক্ষ থেকে জানানো হয়, দুবাইফেরত এয়ার এশিয়ার একটি বিমান থেকে রাতে আবু ইউসুফ ও মাসুদ মিয়া নামে দুইজন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পরে ক্যানোপি ২ এলাকার বাইরে তল্লাশির সময় ২১টি স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। আবু ইউসুফের কাছ থেকে ৯টি ও মাসুদ মিয়ার কাছ থেকে ১২টি বার জব্দ করা হয়।

এদের দুই জনের বাড়িই কুমিল্লার বুড়িচংয়ে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ