জাতীয়

স্বস্তি ফিরছে সবজির বাজারে

 সবজির বাজার
সবজির বাজার

কোরবানিকে সামনে রেখে স্বস্তি ফিরতে শুরু করেছে শাক-সবজির বাজারে। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে, দামও কমছে। খোলা বাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যক্রমের প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

পেয়াজের দাম কেজিতে কমেছে ১০ থেকে ১২ টাকা। দেশি কাঁচা মরিচের সঙ্কট থাকলেও, প্রচুর আমদানি হচ্ছে ভারত থেকে। প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে মানভেদে ৮০ থেকে ১২০ টাকায়।

বাজারে আসতে শুরু করেছে কৃষকদের ঘরে মজুদ রাখা পেঁয়াজ। পাশাপাশি প্রচুর পেঁয়াজ আসছে ভারত, পাকিস্তান ও মিশর থেকেও। ফলে পেঁয়াজে কানায় কানায় পূর্ণ রাজধানীর পাইকারি আরত।

বাড়তে শুরু করেছে সবজির সরবরাহ। কারওয়ান বাজার আরতদার সমিতির হিসেবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সরবরাহ বেড়েছে প্রায় ২৫% কমেছে দামও। যা বাজারকে অনেকটাই সহনীয় পর্যায় নিয়ে এসেছে।

আবহাওয়া ঠিক থাকলে, কোরবানির পর সবজির সরবরাহ ও দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ