পেশাদার প্রকৌশলীদের বিকল্প নেই— উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী মোশারফ হোসেন বলেন, প্রকৌশলীদের যোগ্যতা প্রশ্নাতীত। তাদেরকে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
শুক্রবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে প্রকৌশলীদের সঙ্গে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
নিজেদেরকেই এগিয়ে যেতে হবে—মন্তব্য করে মন্ত্রী বলেন কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না।
তিনি বলেন, সরকার লক্ষ্য নির্ধারণ করে এগুচ্ছে বলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হচ্ছে।
এলজিআরডি গঠন হওয়ার ক্ষেত্রে নিজের ভূমিকার কথা তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এটি সৃষ্টি হওয়ার ফলেই তৃণমূলে অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: