ঈদুল আযহা উপলক্ষে রেল, বাসস্টেশনগুলোতে টিকেট প্রত্যাশিদের খুব বেশি না ভিড় না থাকলেও ভিড় রয়েছে— শনিবার সদরঘাট লঞ্চ টার্মিনালে টিকেট কাউন্টারে প্রায় একই অবস্থা।
ফলে সকাল থেকেই বাস ও রেল স্টেশনগুলোতে টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় খুব বেশি নেই।
ঈদুল আযহা উপলক্ষে অগ্রিম টিকেট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ-শনিবার দেয়া হচ্ছে ২৪ সেপ্টেম্বরের টিকেট। ওইদিন ঈদের আগের দিন। তাই অন্যান্য দিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে টিকেট প্রত্যাশীদের ভিড় মোটামোটি রয়েছে।
এদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রথমবারের মতো তৈরি করা হয়েছে লঞ্চের টিকেট কাউন্টার।
শনিবার, ঈদে রেলের আগাম টিকেট বিক্রির শেষ দিন। এজন্য ভোর থেকে কমলাপুর রেলস্টেশনে ভিড় জমাতে শুরু করেছেন টিকেট প্রত্যাশীরা।
গত বৃহস্পতিবার বিশেষ ট্রেনের টিকেটসহ দেয়া হয় ২৩ সেপ্টেম্বরের প্রায় ১৮ হাজার টিকেট। তবে অন্যান্য দিনের তুলনায় কমলাপুরে টিকেট প্রত্যাশীদের ভিড় ছিল অনেক বেশি। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও টিকেট পেয়ে উচ্ছসিত যাত্রীরা। তবে আজ- শনিবার দেয়া হচ্ছে ২৪ তারিখের টিকেট।
অভিযোগ উঠেছে নারী কাউন্টার মাত্র একটি হওয়ায় টিকেট পেতে বেশ ভোগান্তি পড়তে হচ্ছে তাদের।
কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী আগামীতে কাউন্টারের সামনে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা ছাড়াও নারীদের জন্য কাউন্টার বাড়ানোর কথা বলেন।
এদিকে, বিক্রি হচ্ছে লঞ্চের কেবিনের টিকেট। তবে এবার লঞ্চ যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে টিকেট কাউন্টার। যা আগে সদরঘাটে ছিল না। দক্ষিণাঞ্চলের সব রুটের লঞ্চ কেবিনের আগাম টিকেট এসব কাউন্টারে পাওয়া যাচ্ছে।
এছাড়া রাজধানীর গাবতলী ও মহাখালি বাস টার্মিনালের চিত্র একেবারেই ভিন্ন। টিকেটের জন্য কোথাও দেখা যায়নি টিকেট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। ২১, ২২, ২৩ ও ২৪ সেপ্টম্বরের টিকেট নেই বলে জানান পরিবহনের কর্মকর্তারা। তবে অন্যান্য দিনের টিকেট সহজেই মিলছে।